আন্তর্জাতিক
সৌদি আরবে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত
প্রকাশিত: 19 Mar, 2026
ফন্ট সাইজ:
সৌদি আরবকে লক্ষ্য করে নতুন করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। মঙ্গলবার রাতে ছোড়া এসব মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হয়েছেন।
বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, সৌদির সিভিল ডিফেন্স জানিয়েছে, রাজধানী রিয়াদে ভূপাতিত করা একটি মিসাইরলের ধ্বংসাবশেষ একটি বাড়িতে পড়ে। এতে চারজন আহত হন। তাদের সবাই এশিয়ার নাগরিক। তবে কোন দেশের সেটি স্পষ্ট করেনি সৌদি।
সৌদি এই মিসাইল হামলাকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।