শিক্ষা

পড়াশোনা নিয়ে বকাঝকায় ডেমরায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: 01 Apr, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

পড়াশোনা নিয়ে বকাঝকায় ডেমরায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীর ডেমরার মুসলিমনগর এলাকায় পড়াশোনা না করায় বাবার বকাঝকায় অভিমান করে এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

আত্মহত্যাকারী ওয়ালিদ হাসান চৌধুরী (১৭) ডেমরা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওয়ালিদের বাবা আবুল হাসান চৌধুরী জানান, ছেলে পড়াশোনায় মনোযোগী ছিল না। গত রাতে এ নিয়ে বকাঝকা করেছিলেন তিনি। সকালে ঘরের দরজা ভেঙে দেখা যায়, ওয়ালিদ ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে ঝুলে আছে।

ওয়ালিদদের বাড়ি ডেমরার সানারপাড় এলাকায়। তারা সপরিবার মুসলিমনগর বামুলিয়া রোডে বসবাস করছিলেন। চলতি মাসের ২১ তারিখে তার এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন: