সারাদেশ

শহিদ শরিফ ওসমান হাদির কবিতা 'আমায় ছিঁড়ে খাও হে শকুন'

প্রকাশিত: 19 Dec, 2025

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

শহিদ শরিফ ওসমান হাদির কবিতা 'আমায় ছিঁড়ে খাও হে শকুন'

আততায়ীর গুলিতে শহিদ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি একজন কবি ছিলেন। তিনি 'সীমান্ত শরিফ' নামে লিখতেন।

গত বছর ২০২৪ সালের অমর একুশে বইমেলায় তার প্রথম কাব্যগ্রন্থ 'লাভায় লালশাক পূবের আকাশ' প্রকাশিত হয়। এই গ্রন্থে ৩২টি কবিতা স্থান পেয়েছে, যার মধ্যে দ্বিতীয় কবিতা 'আমায় ছিঁড়ে খাও হে শকুন' অন্তর্ভুক্ত।

সম্প্রতি ওসমান হাদির শাহাদাতের পর তার বোনের ভাষ্যে এই কবিতার একটি পঙ্কতি আলোচনায় এসেছে। কবিতাটিতে কবি তার অসহায়ত্ব, অর্থনৈতিক সংকট ও সামাজিক বাস্তবতার চিত্র তুলে ধরেছেন।

কবিতায় বলা হয়েছে, 'আমার রক্তরসে শুধু অসহায়ত্ব আর অভাব; কাগজের কামলারা তারে আদর করে মুদ্রাস্ফীতি ডাকে। ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অণুচক্রিকা, সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং।'

আরও উল্লেখ করা হয়েছে, 'কোতোয়ালরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণই হাসতে হবে! নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে একবেলা ভালোমন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে।'

কবিতার শেষে কবি লিখেছেন, 'দোহাই, শুধু মস্তিষ্কটা খেয়ো না আমার, তা হলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও।' এই কবিতাটি তার সাহিত্যকর্মের একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন: