জাতীয়

শরিফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষের ঢল

প্রকাশিত: 20 Dec, 2025

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

শরিফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষের ঢল

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে শরিফ ওসমান হাদির লাশ শনিবার দুপুর সোয়া ১টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হয়েছে। জানাজায় অংশ নিতে সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় লাখো মানুষের সমাগম হয়েছে।

জানাজায় ড. ইউনূস, ধর্ম উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের কিছু সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন। জানাজা ঘিরে সংসদ ভবনের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

জানাজার নির্ধারিত স্থানের গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন সড়কে ছাত্র-জনতা অবস্থান করছেন। উপস্থিত অনেকেই বলছেন, এত বড় মানুষের সমাগম তারা আগে কখনো দেখেননি।

বিভিন্ন পেশার মানুষ তাদের সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে জানাজায় উপস্থিত হয়েছেন। এ সময় ‘তুমি কে, আমি কে? হাদি, হাদি; আমরা সবাই হাদি হবো’ স্লোগান দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন: