জাতীয়

কুড়িগ্রামে জামায়াত কর্মীর বাসায় হ ত্যা র হু মকি সংবলিত চিরকুট

প্রকাশিত: 20 Dec, 2025

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

কুড়িগ্রামে জামায়াত কর্মীর বাসায় হ ত্যা র হু মকি সংবলিত চিরকুট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হত্যার হুমকি দিয়ে শাহ আলম নামে এক জামায়াত কর্মীর বাসার বেলকনিতে একটি চিরকুট রেখে যায় অজ্ঞাত ব্যক্তি বা গোষ্ঠী। চিরকুটে একটি সাদা কাগজে লাল কালি দিয়ে একটি পুতুলের ছবির মাঝে ইংরেজিতে 'I kill you' লেখা ছিল, যা পেয়ে পরিবারটি আতঙ্কিত হয়ে পড়ে।

ওই জামায়াত কর্মী শুক্রবার রাতে ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শনিবার দুপুরে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

হত্যার হুমকি পাওয়া ব্যক্তির নাম মোঃ শাহ আলম, যিনি পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে এবং স্থানীয় জামায়াতের একজন সক্রিয় কর্মী। তিনি ব্যবসার পাশাপাশি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন এবং সরকারি কলেজ রোডে জনৈক জোবাইদুল ইসলামের দেওয়ানের খামারে ভাড়া থাকেন।

গত শুক্রবার সন্ধ্যায় তার স্ত্রী মমতাজ বেগম বাসার বেলকনিতে সাদা চিরকুটটি দেখতে পান, যাতে ইংরেজিতে লাল রং দিয়ে 'I kill you' লেখা ছিল। পরিবারের সদস্যরা যেকোন সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন বলে জানান।

শাহ আলম জানান, গতকাল বিকেলে তিনি বন্ধুদের সাথে কুড়িগ্রামে ইজতেমায় যাওয়ার পথে নাগেশ্বরী উপজেলায় পৌঁছলে তার স্ত্রী চিরকুটের বিষয়ে জানান, যার পর তিনি ইজতেমায় না গিয়ে বাসায় ফিরে আসেন এবং রাতেই থানায় জিডি করেন। তিনি পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন বলে উল্লেখ করেন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন বলেন, ঘটনাটি তদন্তে কাজ চলছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন: