জাতীয়

১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

প্রকাশিত: 25 Dec, 2025

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছেন। তাকে বহনকারী উড়োজাহাজটি বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ ঢাকা পোস্টকে অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন। উড়োজাহাজটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রওনা হয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি নেয়।

সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটে অবতরণের পর বেলা ১১টা ১২ মিনিটে এটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এ যাত্রায় তার সঙ্গে স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান আছেন।

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষ্যে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছেন। কুড়িল-বিশ্বরোডের ৩০০ ফিট সড়ক জনস্রোতে পরিপূর্ণ হয়ে উঠেছে।

এই পোস্টটি শেয়ার করুন: