জাতীয়

৬ হাজার ৩১৪ দিন পর ঢাকায় ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

প্রকাশিত: 25 Dec, 2025

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

৬ হাজার ৩১৪ দিন পর ঢাকায় ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৬ হাজার ৩১৪ দিন পর ঢাকায় ফিরেছেন। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে বের হয়ে তার গাড়ি বহর পূর্বাচলের ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চের দিকে রওনা দেয়। আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টা ২২ মিনিটে গাড়ি বহর কাওলা বাস স্ট্যান্ড এলাকা পার হয়ে মঞ্চের দিকে অগ্রসর হয়।

ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী ফেসবুকে তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, সুদীর্ঘ ১৮ বছর পর তারেক রহমান সপরিবারে দেশে ফিরেছেন এবং দেশের কল্যাণে নিবেদিত হোক তার এই প্রত্যাবর্তন।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় রাখতে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় একটি সুবিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ নেতাকর্মী এই মঞ্চ এলাকায় সমবেত হয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন: