জাতীয়

তারেক রহমানের ফেরা ও খালেদা জিয়ার সুস্থতায় কাল দেশব্যাপী দোয়া

প্রকাশিত: 26 Dec, 2025

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

তারেক রহমানের ফেরা ও খালেদা জিয়ার সুস্থতায় কাল দেশব্যাপী দোয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ও দলের চেয়ারপারসক খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আয়োজন করেছে বিএনপি। আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর এই দোয়া অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপিতে আরও উল্লেখ করা হয়, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে উক্ত দোয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানায় দলটি।

মন্তব্য করুন

এই পোস্টটি শেয়ার করুন: