সারাদেশ

৫ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশিত: 31 Dec, 2025

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

৫ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত।

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোাহাম্মদ সালাহউদ্দিন যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঘন কুয়াশার কারণে এই নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। সেই সঙ্গে নদীতে কুয়াশার পরিমাণ তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোাহাম্মদ সালাহউদ্দিন বলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তীব্র ঘনকুয়াশার পরিমাণ কেটে গেলে তখন ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। এ নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি দিয়ে দৌলতদিয়া ঘাটে আসা দূরপাল্লার যানবাহন ও যাত্রীদের পারাপারে নিয়োজিত রাখা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন: