ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান, প্রেসিডেন্ট মাদুরো ও স্ত্রী নিখোঁজ
প্রকাশিত: 03 Jan, 2026
আজ শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় দেশটির ডেল্টা ফোর্স প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ধরে নিয়ে গেছে।
ভেনেজুয়েলার সরকার জানিয়েছে, মাদুরো ও তার স্ত্রী এখন কোথায় আছেন এ ব্যাপারে তারা জানে না। তারা জীবিত আছেন কি না সে ব্যাপারে জানাতে যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানিয়েছে সরকার।
প্রাকৃতিক সম্পদে ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ হলেও ২০০০ সাল থেকে দেশটিতে অর্থনৈতিক মন্দা চলছে। ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ আছে এবং দেশটির আয় ও অর্থনীতির প্রধান উৎসই হলো তেল।
তেলের ওপর নির্ভরশীলতা, সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজের আমলে ব্যাপক অব্যবস্থাপনা এবং সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা আর্থিকভাবে আরও ভঙ্গুর হয়ে গেছে।
ভেনেজুয়েলা এখন উচ্চ মুদ্রাস্ফীতি, ব্যাপক অপরাধপ্রবণতা এবং বেকারত্বে জর্জরিত। ২০২২ সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের সময় বিশ্বে তেলের চাহিদা বেড়ে দেশটির অবস্থা কিছুটা ভালো হলেও গত কয়েক বছর ধরে দেশটি আবারও ব্যাপক দারিদ্রতা ও ক্ষুধার কবলে পড়েছে।
এ কারণে ভেনেজুয়েলা থেকে হাজার হাজার মানুষ অন্য দেশে চলে গেছেন।