সারাদেশ

ফরিদপুরে দুই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

প্রকাশিত: 12 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

ফরিদপুরে দুই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ফরিদপুরে ভিন্ন দুটি কেন্দ্র থেকে দুজন প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচনি কেন্দ্রে বেআইনিভাবে অনুপ্রবেশের সুযোগ করে দেওয়ার অভিযোগে গতকাল বুধবার রাতে তাদের প্রত্যাহার করা হয়।

এর মধ্যে একজন ফরিদপুর-৩ আসনের হিতৈষী উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আল আমিন এবং অন্যজন ফরিদপুর-১ আসনের আশাপুর মাদ্রাসা কেন্দ্রের জাহিদুল ইসলাম।

গতকাল রাতে ওই দুই কেন্দ্রে আইন বহির্ভূতভাবে অনুপ্রবেশের অভিযোগ উঠলে ওই দুজন প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে তাদের জায়গায় নতুন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ভোট কেন্দ্রে আইন বহির্ভূতভাবে বহিরাগত অনুপ্রবেশের সুযোগ দেওয়া ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই পোস্টটি শেয়ার করুন: