সারাদেশ

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, দুই আনসার সদস্যসহ আহত ৩

প্রকাশিত: 12 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, দুই আনসার সদস্যসহ আহত ৩

গোপালগঞ্জ সদরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দায়িত্বরত দুই আনসার সদস্য এবং ভোটারের সঙ্গে আসা এক শিশু আহত হয়েছে।

আহত দুই আনসার সদস্য হলেন সুকন্ঠ মজুমদার ও জামাল হোসেন। আর আহত শিশুর নাম আমেনা খানম (১৩)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ভোট চলাকালে দুর্বৃত্তরা ভোটকেন্দ্র লক্ষ্য করে বাইরে খালের ওপার থেকে ককটেল ছুড়ে মারে।

তিনজন আহতের পাশাপাশি বিকট শব্দে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

মন্তব্য করুন

এই পোস্টটি শেয়ার করুন: