সারাদেশ

সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়, এই দায়িত্ব অব্যাহত রাখলে ভালো নির্বাচন উপহার পাবে দেশ

প্রকাশিত: 12 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়, এই দায়িত্ব অব্যাহত রাখলে ভালো নির্বাচন উপহার পাবে দেশ

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি দলীয় সমর্থকরা বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করেছে। সেসব জায়গায় অল্প সময়ের মধ্যেই সেনাবাহিনী সেসব কেন্দ্র দখলমুক্ত করেছে। দেশজুড়ে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়। সেনাবাহিনী এই দায়িত্ব অব্যাহত রাখলে দেশ একটা ভালো নির্বাচন উপহার পাবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াত আমির রাজধানীতে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের মানুষের ওপর আস্থা রাখি। দেশের মানুষ নিশ্চয় তাদের পছন্দকে গুরুত্ব দেবেন।ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। আশা করছি ভালো সংখ্যক ভোটার এই নির্বাচনে অংশ নেবেন।

দিনশেষে একটা ভালো নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়ে জামায়াত আমির বলেন, এখন পর্যন্ত নির্বাচন ভালো পথে হাঁটছে।

মন্তব্য করুন

এই পোস্টটি শেয়ার করুন: