জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১২ কেন্দ্রে রুমিন ফারহানা এগিয়ে

প্রকাশিত: 12 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১২ কেন্দ্রে রুমিন ফারহানা এগিয়ে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১২টি কেন্দ্রের ভোট গণনায় রুমিন ফারহানা এগিয়ে আছেন। কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বিজয়ী হয়েছেন বলে জানা গেছে। হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

৪৫টি কেন্দ্রের ফলাফলে আমির হামজা এগিয়ে আছেন। সুনামগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী নাসির উদ্দিনকে ফেসবুক পোস্টে অভিনন্দন জানিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শিশির মনির। পঞ্চগড়-১ আসনে সারজিস পিছিয়ে গেছেন।

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের প্রার্থী মো. আসাদুজ্জামান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ঢাকা-১৭ আসনে ১৮টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান এগিয়ে আছেন। মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

বগুড়া-৬ আসনে ১২টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান এগিয়ে আছেন। ঢাকা-১১ আসনে ৫টি কেন্দ্রে ১৫৭ ভোটে নাহিদ ইসলাম এগিয়ে আছেন।

এই পোস্টটি শেয়ার করুন: