জাতীয়

বিভিন্ন আসনে নির্বাচনী ফলাফল: জামায়াত আমির এগিয়ে

প্রকাশিত: 12 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

বিভিন্ন আসনে নির্বাচনী ফলাফল: জামায়াত আমির এগিয়ে

ঢাকা-১৫ আসনের ৬৬টি কেন্দ্রের ফলাফলে জামায়াতে ইসলামীর আমির এগিয়ে আছেন। কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বিজয়ী হয়েছেন বলে বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে।

হাসনাত আব্দুল্লাহকেও বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ৪৫টি কেন্দ্রের ফলাফলে আমির হামজা এগিয়ে আছেন। সুনামগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী নাসির উদ্দিনকে ফেসবুক পোস্টে অভিনন্দন জানিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শিশির মনির।

পঞ্চগড়-১ আসনে সারজিস পিছিয়ে গেছেন। ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের প্রার্থী মো. আসাদুজ্জামান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ঢাকা-১৭ আসনের ১৮টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান এগিয়ে আছেন।

মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বগুড়া-৬ আসনের ১২টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান এগিয়ে আছেন। ঢাকা-১১ আসনের ৫টি কেন্দ্রে ১৫৭ ভোটে নাহিদ ইসলাম এগিয়ে আছেন।

এই পোস্টটি শেয়ার করুন: