জাতীয়
ধানের শীষের প্রার্থীকে বিজয়ী বলে অভিনন্দন জানালেন শিশির মনির
প্রকাশিত: 12 Feb, 2026
ফন্ট সাইজ:
সুনামগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী নাসির উদ্দিনকে ফেসবুক পোস্টে অভিনন্দন জানিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শিশির মনির। তিনি ধানের শীষের প্রার্থী হিসেবে বিজয়ী বলে উল্লেখ করেছেন।
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বিজয়ী হয়েছেন। হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ৪৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন আমির হামজা।
ঝিনাইদহ-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী মো. আসাদুজ্জামান। পঞ্চগড়-১ আসনে সারজিস পিছিয়ে গেছেন। ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফলাফলে তারেক রহমান এগিয়ে আছেন।
বগুড়া-৬ আসনে ১২ কেন্দ্রের ফলাফলে তারেক রহমান এগিয়ে রয়েছেন। ঢাকা-১১ আসনে ৫ কেন্দ্রে ১৫৭ ভোটে নাহিদ ইসলাম এগিয়ে আছেন। মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।