জাতীয়

নোয়াখালী-৬ আসনে এগিয়ে এনসিপির হান্নান মাসউদ

প্রকাশিত: 12 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

নোয়াখালী-৬ আসনে এগিয়ে এনসিপির হান্নান মাসউদ

নোয়াখালী-৬ আসনে এগিয়ে আছেন এনসিপির প্রার্থী হান্নান মাসউদ। অন্যান্য আসনে বিএনপি, জামায়াত ও ধানের শীষের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হয়েছেন। ঢাকা-১৭ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুস সালাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

লালমনিরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব বেসরকারিভাবে জয়ী হয়েছেন। রংপুর-৫ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী। পটুয়াখালী-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী ধানের শীষের এবিএম মোশাররফ হোসেন।

৬৬ কেন্দ্রে এগিয়ে আছেন জামায়াত আমির। কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বিজয়ী হয়েছেন। হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন: