সারাদেশ

দুর্গ দখলে ব্যর্থ জাতীয় পার্টি, হারের পথে জিএম কাদের

প্রকাশিত: 13 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

দুর্গ দখলে ব্যর্থ জাতীয় পার্টি, হারের পথে জিএম কাদের

রংপুর-৩ (সদর) আসনে বড় বড় পরাজয়ের পথে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদর)। এ আসনে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এগিয়ে আছেন জামায়াতের প্রার্থী মাহবুবুর রহমান বেলাল।

জানা গেছে, এই আসনের ১৬৯ টির মধ্যে ১৩১ টি কেন্দ্রের ফলাফলে এক লক্ষ ৩৮ হাজার ৩৭৭ ভোট পেয়ে জয়ের আশা দেখছেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মাহবুবুর রহমান বেলাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সামসুজ্জামান সামু পেয়েছেন ৬৩ হাজার ৩৫৮ ভোট।

অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের লাঙ্গল প্রতীকে ৩২ হাজার ৬২১ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন: