জাতীয়

গণভোটে ৬০.২৬ শতাংশ ভোট পড়েছে, 'হ্যাঁ' জয়ী

প্রকাশিত: 13 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

গণভোটে ৬০.২৬ শতাংশ ভোট পড়েছে, 'হ্যাঁ' জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের শতকরা হার ৫৯ দশমিক ৪৪ এবং গণভোটে ৬০ দশমিক ২৬ শতাংশ। হ্যাঁ ভোটে ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ টি এবং না ভোটে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট পড়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিক এ ঘোষণা দেন। এসময় ইসি সচিব ২৯৯ আসনের মাঝে ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে বিএনপি ২০৯টি, জামায়াত ৬৮, এনসিপি ৬টি, খেলাফত মজলিস ২, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, খেলাফত আন্দোলন, বিজেপিসহ গনসংহতি আন্দোলন ১টি করে আসন পেয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী জিতেছেন ৭টি আসনে।

এদিকে, আদালতে নির্দেশে স্থগিত রাখা হয়েছে চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪ আসনের ফলাফল।

এই পোস্টটি শেয়ার করুন: