আন্তর্জাতিক

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ জাহাঙ্গীর আলম

প্রকাশিত: 14 Dec, 2025

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ জাহাঙ্গীর আলম

সুদানের আবেই এলাকায় সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাহাঙ্গীর আলম (৩০)। তিনি গত ৭ নভেম্বর সুদানে শান্তিরক্ষা মিশনে যোগ দিয়েছিলেন।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক খুদে বার্তায় এই ঘটনার কথা জানায়। আইএসপিআর জানায়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হন এবং অন্তত আটজন আহত হন। হামলার পরও সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান থাকায় পুরো এলাকা এখনো অস্থিতিশীল।

জাহাঙ্গীর আলম বাংলাদেশ সেনাবাহিনীতে মেস ওয়েটার পদে কর্মরত ছিলেন। তাঁর ব্যক্তিগত নম্বর ছিল সিএস-২২০১০৯। প্রায় ১১ বছরের বেশি সময় ধরে তিনি সেনাবাহিনীতে দায়িত্ব পালন করছিলেন। তিনি পারিবারিক সূত্রে তিন ভাইয়ের মধ্যে মেঝো ছিলেন।

জাহাঙ্গীর আলম স্ত্রী রুবাইয়া আক্তার ও তিন বছরের একমাত্র ছেলে ইরফানকে রেখে বিদেশে গিয়েছিলেন। তাঁর মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এই পোস্টটি শেয়ার করুন: