জাতীয়

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন এহসানুল হক মিলন

প্রকাশিত: 17 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন এহসানুল হক মিলন

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার সকালে আ ন ম এহসানুল হক মিলনের ছোট ভাই আ ফ ম মাহমুদুল হক আরটিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে আবু নসর আশরাফী পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট।

এদিকে, আজ সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ অনুষ্ঠান হয়। শুরুতেই শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

এই পোস্টটি শেয়ার করুন: