জাতীয়

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার

প্রকাশিত: 18 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার

চলতি মাসের প্রথম ১৬ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৮০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৪৫ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। এর মধ্যে গতকাল সোমবার প্রবাসী আয় এসেছে এক হাজার ৮৫৪ কোটি ৪০ লাখ টাকা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে প্রবাসী আয় এসেছিল ১৪৯ কোটি ডলার। একই সময়ে এ বছর প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ২০ শতাংশ।

অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ১২৪ কোটি ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছিল এক হাজার ৭৪৫ কোটি ২০ লাখ ডলার।

/এমএইচআর

মন্তব্য করুন

এই পোস্টটি শেয়ার করুন: