সারাদেশ

রমজানে বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি

প্রকাশিত: 18 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

রমজানে বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি

পবিত্র রমজান মাসে প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে তৈরি হওয়া দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষক ও শিক্ষার্থীদের জোরালো দাবির মুখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের আগের সিদ্ধান্ত পরিবর্তন করে ২০২৬ সালের ছুটির সংশোধিত তালিকা প্রকাশ করেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী এই অবকাশ চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।

উল্লেখ্য যে, ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস হওয়ায় এদিনও সাধারণ ছুটি কার্যকর থাকবে। এরপরের দুই দিন অর্থাৎ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষক ও কর্মচারীরা টানা দীর্ঘ একটি অবকাশ যাপনের সুযোগ পাচ্ছেন।

মূলত রমজান মাসে প্রচণ্ড গরম এবং শিশুদের রোজা রেখে ক্লাস করার ভোগান্তির কথা বিবেচনা করেই অভিভাবক ও শিক্ষক সংগঠনগুলো বিদ্যালয় বন্ধের দাবি জানিয়ে আসছিল।

বিস্তারিত আসছে...

আরটিভি/এআর

এই পোস্টটি শেয়ার করুন: