জাতীয়

কুমিল্লার গোমতী নদীর মাটি রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা

প্রকাশিত: 20 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

কুমিল্লার গোমতী নদীর মাটি রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা

কুমিল্লার গোমতীর চর থেকে মাটি কাটা রোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে উল্লেখ করে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেছেন, ‘আজ থেকে গোমতীর এক ইঞ্চি মাটিও কাউকে কাটতে দেয়া হবে না।’

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লা সার্কিট হাউজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

হাজী আমিনুর রশীদ ইয়াছিন জানান, কৃষি জমিতে হেভি মেটালের মাত্রা বেড়ে যাওয়ায় উর্বরতা কমছে এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। এ সমস্যা সমাধানে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, পুলিশ সুপার আসাদুজ্জামান, মৎস্য অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুর রউফ, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. আবু সুফিয়ানসহ অন্যান্য বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা।

/এমএইচআর

মন্তব্য করুন

এই পোস্টটি শেয়ার করুন: