সারাদেশ

আলোচিত গাছ কাটা বিএনপি নেতা জাহিদুল গ্রেপ্তার

প্রকাশিত: 25 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

আলোচিত গাছ কাটা বিএনপি নেতা জাহিদুল গ্রেপ্তার

মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে রোপণ করা গাছ কাটার অভিযোগে বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় জেলা শহর থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

গত মঙ্গলবার উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় একটি মামলা করেন। মামলার পর কেন্দ্রীয় বিএনপি জাহিদুল আলমের প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক সব পদ স্থগিত করে।

জাহিদুল আলম গত ৫ আগস্টের পর থেকে কামালপুর এলাকায় নদীভাঙন রোধে রোপণ করা ২০টি গাছ কেটে ফেলেন, যার মধ্যে সর্বশেষ ২১ ফেব্রুয়ারিতে ১০ থেকে ১২টি গাছ কাটা হয়। স্থানীয়রা জানান, তার বাড়িতে প্রবেশের জন্য বাঁধের ওপর দিয়ে যেতে হয়, যা কারণে তিনি গাছগুলো কাটতে শুরু করেন। প্রতিটি গাছের আনুমানিক বাজারমূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা। বৈদ্যুতিক করাত ব্যবহার করে গাছগুলো কেটে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন: