সারাদেশ

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

প্রকাশিত: 26 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ভূমিকম্প  অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, বুধবার রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল প্রতিবেশী দেশ মিয়ানমারে, ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৬২ কিলোমিটার।

ফারজানা সুলতানা আরও জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে, কক্সবাজার এবং এর আশপাশের এলাকায় তুলনামূলক বেশি ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এই পোস্টটি শেয়ার করুন: