সারাদেশ

জ্বালানি সংকটের গুজব, পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

প্রকাশিত: 06 Mar, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

জ্বালানি সংকটের গুজব, পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে। বাংলাদেশে এখনও এই সংকট দেখা না গেলেও, গুজব ছড়িয়ে পড়ায় রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ও ভোগান্তি সৃষ্টি হয়েছে।

এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জ্বালানি সচিব সাইফুল ইসলাম এবং বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমান। প্রতিমন্ত্রী প্রথমে পরীবাগের এক পেট্রোল পাম্পে যান এবং সেখানে ক্রেতাদের সঙ্গে কথা বলেন। ক্রেতারা তাদের অভিযোগ জানানোর সুযোগ পান। পরে, তিনি পাম্পের কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করেন।

এই পোস্টটি শেয়ার করুন: