সারাদেশ

ঈদের দ্বিতীয় দিনে রাজধানী অনেকটাই ফাঁকা

প্রকাশিত: 22 Mar, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

ঈদের দ্বিতীয় দিনে রাজধানী অনেকটাই ফাঁকা

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে রাজধানী অনেকটাই ফাঁকা। শাহরের প্রতিটি এলাকা নিরব। চিরচেনা যানজট, হট্টগোল আর ধুলোবালির শহর ঢাকা যেন হঠাৎ করেই এক শান্ত ও অবসাদগ্রস্ত রূপ ধারণ করেছে।

রাজধানীর পাড়া-মহল্লায় নেই মানুষের কোলাহল, তালা ঝুলছে শিক্ষাপ্রতিষ্ঠান ও কলকারখানা ও বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে। নেই অফিসের তাড়া কিংবা গণপরিবহনের জন্য দীর্ঘ প্রতীক্ষা। রাজধানীর মোহাম্মদপুর, ফার্মগেট, রামপুরা, বাড্ডা, মালিবাগ, ফার্মগেট, শাহবাগ ও মিরপুরের মতো ব্যস্ততম এলাকাগুলো এমনই চিত্র দেখা গেছে।

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কথা হয় দোকানদার রুবেল মিয়ার সঙ্গে। তিনি বলেন, শনিবার রাস্তায় কিছু লোকজন লেখা গেলেও রোববার সকালে তেমন লো্কজন দেখা যায়নি। নিতান্ত প্রয়োজন ছাড়া যারা ঢাকা আছেন তারা বের হচ্ছেন না।

ফার্মগেটে অটো রিকশাচালক হাসান আলী বলেন, ঈদের দিন রাস্তায় অনেক মানুষ চলাচল করছিলো। আজকে অনেকটাই কম মানুষ দেখা গেছে। ভাড়া কম বললেও নিয়ে যাচ্ছি। কিন্তু যাত্রী পাচ্ছি না, তবে বেলা ভাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী কিছু ভাড়বে বলে আশা করছি।

এই পোস্টটি শেয়ার করুন: