সারাদেশ

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার বন্ধ

প্রকাশিত: 14 Apr, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার বন্ধ

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) অপরিশোধিত তেলের সংকটের কারণে কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কারখানাটিতে শেষ পরিশোধন কার্যক্রম সম্পন্ন হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না। ইআরএল সূত্রে জানা যায়, কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনে জমে থাকা প্রায় ৫ হাজার টন তেল এবং চারটি ট্যাংকের ডেড স্টক ব্যবহার করে সর্বশেষ পরিশোধন কার্যক্রম পরিচালনা করা হয়।

আরও পড়ুন:  ফুয়েল পাস নিবন্ধনের প্রক্রিয়া জানিয়ে দিল সরকার

ইআরএল সাধারণত দৈনিক গড়ে ৪ হাজার ৫০০ টন অপরিশোধিত তেল পরিশোধন করে। তবে ক্রুড তেলের সংকটের কারণে গত মাস থেকেই উৎপাদন কমিয়ে দৈনিক ৩ হাজার ৫০০ টনে নামানো হয়েছিল এবং চলতি মাসের শুরুতে ব্যবহারযোগ্য তেলের মজুত ২ হাজার টনের নিচে নেমে আসে।

বিপিসির তথ্য অনুযায়ী, দেশে প্রতি বছর প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়, যার মধ্যে ডিজেল ও অপরিশোধিত তেলের পরিমাণ বেশি। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধজনিত উত্তেজনার কারণে প্রায় দুই মাস ধরে অপরিশোধিত তেল আমদানি বন্ধ রয়েছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহে পরবর্তী চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।

আরও পড়ুন:  গণভোটের বৈধতা তো আছেই, অবৈধ বলছি না : স্বরাষ্ট্রমন্ত্রী

টুডে/জা

এই পোস্টটি শেয়ার করুন: