ট্রেন, বাস ও ফেরিতে আসছে সুপারফাস্ট ইন্টারনেট
প্রকাশিত: 15 Apr, 2026
সরকার দেশের সব আন্তঃনগর ট্রেনে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট চালুর পরিকল্পনা করছে, যা ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্ব
লতা ও ইন্টারনেট বাফারিংয়ের সমস্যা দূর করবে। ভবিষ্যতে বাস এবং ফেরিতেও এই সেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
চলতি বছরের ১৩ মার্চ প্রথমবার চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে স্টারলিংক ইন্টারনেট চালু হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নির্দেশনায় বিএসসিএল এবং বাংলাদেশ রেলওয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করে।
প্রাথমিকভাবে পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস—এই তিন আন্তঃনগর ট্রেনে ফ্রি ওয়াই-ফাই চালু করা হয়। যাত্রীরা বগিতে থাকা কিউআর কোড স্ক্যান করে সহজেই ইন্টারনেটে যুক্ত হতে পারেন। পরীক্ষামূলক পর্যায়ে যাত্রীরা প্রায় ১১ টেরাবাইট ডেটা ব্যবহার করেছেন।
আরও পড়ুন: দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার বন্ধ
দুর্গম এলাকাতেও স্যাটেলাইট ইন্টারনেট সম্প্রসারণ করা হচ্ছে। সীমান্ত, হাওর ও নেটওয়ার্কবিহীন এলাকায় মোট ১১১টি পয়েন্টে ইতোমধ্যে এই সেবা চালু হয়েছে। সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার সাফল্যের ভিত্তিতে এখন সেবাটি বাণিজ্যিকভাবে চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে এক সাবস্ক্রিপশনে ট্রেন, বাস ও ফেরিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।
টুডে/জা