ফুটবল

ব্রিটিশ ফুটবল ভক্তদের ওপর কটূক্তির জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

প্রকাশিত: 03 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

ব্রিটিশ ফুটবল ভক্তদের ওপর কটূক্তির জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। সোমবার (২ ফেব্রুয়ারি) স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেন।

গত মাসে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ইনফান্তিনো মজার ছলে বলেছিলেন, ২০২২ কাতার বিশ্বকাপে ‘কোনও ব্রিটিশ নাগরিক গ্রেফতার হননি, এটা সত্যিই বিশেষ কিছু’ । যেটি ফুটবল সমর্থকগোষ্ঠী গুলোর কাছে ব্যাপক সমালোচিত হয়।

ইনফান্তিনো বলেছেন, তার মন্তব্য কাতার বিশ্বকাপ ‘উৎসবমুখর এবং শান্তিপূর্ণ’ দেখানোর জন্য করা হয়েছিল। তবে তিনি বিট্রিশ ফুটবলের একজন বড়ো ভক্ত এবং ইংরেজদের হট্টগোলকারি বলে কলঙ্কিত করার জন্য ক্ষমাপ্রার্থী।

ফিফার প্রধান আরও যুক্তি দেন যে, গত ডিসেম্বর ২০২৬ বিশ্বকাপ ড্র-এর আগে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমবারের মতো দেওয়া ফিফা পিস প্রাইজের সিদ্ধান্ত সঠিক ছিল। কারণ তিনি বিশ্বজুড়ে সংঘাত থামাতে এবং হাজার হাজার জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এছাড়াও সেখানে তিনি রাশিয়ার উপরে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের আভাস দেন। পাশাপাশি ইসরায়েলকেও বৈশ্বিক টুর্নামেন্ট থেকে নিষেধাজ্ঞা দেওয়ার বিপক্ষে তিনি।

/এনএ/এসআইএন

মন্তব্য করুন

এই পোস্টটি শেয়ার করুন: