লাইফস্টাইল

পেটের চর্বি নাকি ফোলা, পার্থক্য বুঝবেন যেভাবে

প্রকাশিত: 22 Dec, 2025

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

পেটের চর্বি নাকি ফোলা, পার্থক্য বুঝবেন যেভাবে

অনেক মানুষ পেট বের হওয়াকে চর্বি ভেবে আতঙ্কিত হন, কিন্তু চিকিৎসকদের মতে, এটি প্রায়ই পেট ফোলা বা ফাঁপার সমস্যা হতে পারে। মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুরঞ্জিত চ্যাটার্জি জানান, তিনি প্রায়ই এমন রোগীদের দেখেন, যারা পেট ফোলাকে চর্বি ভেবে ভুল করেন।

পেট ফোলা একটি অস্থায়ী সমস্যা, যা হজমের সময় অন্ত্রে গ্যাস, বাতাস বা তরল জমার কারণে হয়। মটরশুঁটি, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, কোল্ড ড্রিঙ্কস, দুধ বা দুগ্ধজাত খাবার এতে ভূমিকা রাখতে পারে। সাধারণত খাবার হজম হলে বা টয়লেটে যাওয়ার পর এই ফোলাভাব কমে আসে।

অন্যদিকে, পেটের চর্বি ধীরে সপ্তাহ বা মাস ধরে জমে এবং দুই ধরনের হয়: ত্বকের নিচে নরম চর্বি ও ভিসারাল ফ্যাট, যা লিভার, অগ্ন্যাশয় ও অন্ত্রের চারপাশে জমে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

পেট ফোলার ক্ষেত্রে পেট হঠাৎ টানটান ও শক্ত লাগে এবং আঙুল দিয়ে ধরলে চর্বির মতো নরম ভাব পাওয়া যায় না। দিনের বিভিন্ন সময়ে পেটের আকার বদলাতে পারে। অন্যদিকে, পেটের চর্বি নরম হয় এবং আঙুল দিয়ে চিমটি কাটলে সহজে ধরা যায়, যা দীর্ঘ সময় একই থাকে।

পেট ফাঁপা কমানোর জন্য ধীরে চিবিয়ে খাওয়া, অতিরিক্ত না খাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং গ্যাস তৈরি করে এমন খাবার এড়ানো জরুরি। প্রো-বায়োটিকযুক্ত খাবার ও নিয়মিত টয়লেট অভ্যাসও সাহায্য করে। দীর্ঘদিন ফোলা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

পেটের চর্বি কমানোর কোনো দ্রুত সমাধান নেই; সুষম খাদ্য, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ এখানে মূল চাবিকাঠি। চিনি, ভাজাপোড়া, জাঙ্ক ফুড ও অ্যালকোহল কমালে ধীরে চর্বি হ্রাস পায়।

এই পোস্টটি শেয়ার করুন: