রাজনীতি

তারেক রহমানকে কটূক্তি করা শিক্ষকের জামিনে মুক্তি

প্রকাশিত: 28 Dec, 2025

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

তারেক রহমানকে কটূক্তি করা শিক্ষকের জামিনে মুক্তি

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার হওয়া শিক্ষক একেএম শহিদুল ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৮ ডিসেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তার জামিন মঞ্জুর করেন। ১২ জানুয়ারি তার মামলা থেকে অব্যাহতির শুনানি হবে।

এরআগে শহিদুল ইসলামের ‘নিঃশর্ত মুক্তির’ দাবি জানিয়েছিল বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, 'বিএনপি মনে করে, একটি গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আর এজন্য বিএনপি গণতন্ত্র, তথা মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। বিএনপি এটাও বিশ্বাস করে যে, মত প্রকাশের স্বাধীনতা একটা মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার, যা ব্যক্তিকে নির্ভয়ে নিজের চিন্তা, মতামত ও বিশ্বাস প্রকাশ করার স্বাধীনতা দেয়।'

শনিবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান তারেক রহমান।

সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে শহিদুল ইসলামকে পুলিশে দেন নেতাকর্মীরা। তিনি ঢাকার গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক।

মন্তব্য করুন

এই পোস্টটি শেয়ার করুন: