কণ্ঠশিল্পী কনকচাঁপার ঘটনায় বিএনপির দুঃখপ্রকাশ
প্রকাশিত: 12 Apr, 2026
কণ্ঠশিল্পী কনকচাঁপার সঙ্গে খারাপ আচরণের ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বিএনপি। রোববার (১২ এপ্রিল) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, যারা তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ৩০ এপ্রিল ‘নতুন কুঁড়ি’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এদিকে রিজভী জানান, গত দুই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বিক্রি হয়েছে ১ হাজার ৭২টি। আর জমা পড়েছে ৩০০টি।
তিনি বলেন, বিগত সময়ে যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে অবদান রেখেছেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তাদেরকে মনোনয়ন দেবে দল।
রিজভী জানান, যারা আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছেন; ত্যাগ ও শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং গুণী নারী কর্মী, তাদের অগ্রাধিকার দেয়া হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, গুণী ও সাংস্কৃতিককর্মীরাও মনোনয়ন নিয়েছেন।