রাজনীতি

রাজনৈতিক জীবনে উজ্জ্বল প্রতিচ্ছবি ছিলেন খালেদা জিয়া: চরমোনাই পীর

প্রকাশিত: 30 Dec, 2025

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

রাজনৈতিক জীবনে উজ্জ্বল প্রতিচ্ছবি ছিলেন খালেদা জিয়া: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিসরে বেগম খালেদা জিয়া ছিলেন এক উজ্জ্বল ও গুরুত্বপূর্ণ চরিত্র।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি এই মন্তব্য করেন। বিবৃতিতে চরমোনাই পীর খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ খবর নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শেষ মুহূর্তে তার পাশে ছিলেন জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার বউ ডা. জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলে আরাফাতের স্ত্রী শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার ও তার স্ত্রী, বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের অন্য সদস্যরা।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার চিকিৎসায় নিযুক্ত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকবৃন্দও উপস্থিত ছিলেন।

বিএনপি জানিয়েছে, বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার সময়সূচী পরবর্তীতে ঘোষণা করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন: