রাজনীতি

খালেদা জিয়ার মৃত্যুর দায় প্রধানমন্ত্রীর: রিজভী

প্রকাশিত: 02 Jan, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

খালেদা জিয়ার মৃত্যুর দায় প্রধানমন্ত্রীর: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চলে যাওয়ার দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রিজভী অভিযোগ করেন, তৎকালীন সরকারের প্রত্যক্ষ অবহেলা ও নির্যাতনের মাধ্যমেই তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে।

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বিএনপির এ নেতা বলেন, তিনি কোটি মানুষের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন, যা কেউ কখনও মুছে ফেলতে পারবে না। এই শোকসভায় পূজা উদযাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন: