রাজনীতি
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আসামি মাওলানা আবুল কালাম আজাদের আত্মসমর্পণ
প্রকাশিত: 21 Jan, 2026
ফন্ট সাইজ:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। বুধবার সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে নিজেকে নির্দোষ দাবি করে তিনি আত্মসমর্পণ করেন।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানিয়েছেন, মাওলানা আবুল কালাম আজাদের আত্মসমর্পণের আবেদনটি প্রসিকিউশন পেয়েছে। একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত একাধিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান তার ফাঁসির রায় ঘোষণা করেন। গত বছর নিজের সাজা স্থগিত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি। অবশেষে আজ নিজেই আত্মসমর্পণ করেছেন।