রাজনীতি

তরুণদের প্রাণবন্ত চায়ের আড্ডায় জায়মা

প্রকাশিত: 03 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

তরুণদের প্রাণবন্ত চায়ের আড্ডায় জায়মা

তরুণদের সঙ্গে চায়ের আড্ডায় বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। আগামীর ঢাকা কিংবা বাংলাদেশ, কেমন দেখতে চায় তরুণ শিক্ষার্থীরা সেটা জানতে চাইলেন জায়মা রহমান। বাসযোগ্য ঢাকা নিয়ে প্রত্যাশার কথাও তুলে ধরেন সেখানে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে ওল্ড ডিওএইচএস মাঠে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এ আড্ডায় তিনি অংশ নেন।

আলোচনায় নগর পরিকল্পনা নিয়ে নিজের মতামত ও দৃষ্টিভঙ্গির কথাও জানান জায়মা রহমান। সড়ক নিরাপত্তায়ও গুরুত্ব দেন। তারুণ্যের শক্তিকে কাজে লাগানো, মেধাপাচার রোধ, চাকরির নিরাপত্তার মতো বিভিন্ন বিষয় উঠে আড্ডায়।

এমনকি নিরাপদ কর্মক্ষেত্র, যৌক্তিক কর্মঘণ্টা, অবসর আর মানসিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দেন জায়মা রহমান।

/এসআইএন

মন্তব্য করুন

এই পোস্টটি শেয়ার করুন: