রাজনীতি

ষড়যন্ত্র করে লাভ নেই, জনগণ তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে ঐক্যবদ্ধ : মাহমুদ খৈয়ম

প্রকাশিত: 09 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

ষড়যন্ত্র করে লাভ নেই, জনগণ তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে ঐক্যবদ্ধ : মাহমুদ খৈয়ম

রাজবাড়ী-১ আসনে ধানের শীষ প্রার্থী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, টাকা দিয়ে ভোট কেনা ও সারাদেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে। কিন্তু ষড়যন্ত্র করে লাভ নেই, জনগণ ধানের শীষকে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে ঐক্যবদ্ধ হয়েছে। এখন শুধু ভোট দেওয়ার অপেক্ষা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে নির্বাচনী জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

খৈয়ম বলেন, একটি দল টাকা দিয়ে ভোটারদের আইডি কার্ড ও মোবাইল নম্বর নিচ্ছে। এই দিকে সবাইকে সতর্ক থাকবেন। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই। এর জন্য লড়াই করেছি, লক্ষ মানুষ জীবন দিয়েছে। তাই আমরা অঙ্গীকারবদ্ধ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে।

প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে সমস্ত ক্ষেত্র প্রস্তুত করে রাখবেন। এর যেন ব্যত্যয় না ঘটে, ঘটলে মানুষ ঘরে বসে থাকবে না, এ অঞ্চলে আগুন জ্বলবে।

এ সময় জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ধানের শীষের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এই পোস্টটি শেয়ার করুন: