রাজনীতি

মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে থানায় এজাহার

প্রকাশিত: 11 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে থানায় এজাহার

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার হওয়া সাবেক সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল আহসান মুন্সী এবং ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় এজাহার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাইসুল ইসলাম আখন্দ নামের এক ভুক্তভোগী বাদী হয়ে এ এজাহার করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি রাত দেবিদ্বার উপজেলার বাকসার বাজারে মঞ্জুরুল আহসান মুন্সী ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে বক্তব্য দেন।

ভিডিওতে দেখা যায়– দলীয় প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

মঞ্জুরুল আহসান মুন্সীর এ বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এতে বিএনপির সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল হয় বিএনপির এই সাবেক সংসদ সদস্যের।

মন্তব্য করুন

এই পোস্টটি শেয়ার করুন: