রাজনীতি

সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলীয় জোট: নাহিদ ইসলাম

প্রকাশিত: 12 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলীয় জোট: নাহিদ ইসলাম

এনসিপি আহ্বায়ক ও ঢাকা ১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে আছি। আমরা চাই দেশের মানুষ উৎসবের সাথে ভোট কেন্দ্রে ভোট দিতে আসুক। সবাই যেন যেন দলে দলে আসে।

তিনি বলেন, এখনই সময় দেশের মালিকানা বুঝে নেয়ার। এতদিন এই সুযোগ ছিলো না। অভ্যুত্থানের পর সুযোগ হয়েছে। তাই জনগণ যেন হ্যা ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বাড্ডা এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে ভোট প্রদান শেষ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা দেখেছেন গতকাল থেকে আমাদের বিভিন্ন প্রার্থী ও কর্মীদের উপর হামলা করা হয়েছে। জনগণের মধ্যে ভীতি তৈরি করা হয়েছে। অনেক গুলো জায়গায় হামলা হয়েছে।

আমাদের নির্বাচনি ক্যাম্প বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু আমরা এই প্রতিকূলতাকে ফোকাস করছিনা। আমরা চাই জনগণ ভোটে আসুক। ব্যালটের মাধ্যমে এসবের জবাব দিক।

এই পোস্টটি শেয়ার করুন: