রাজনীতি

‘ইঞ্জিনিয়ারিং’ হলে ফলাফল মেনে না নেওয়ার হুঁশিয়ারি মির্জা আব্বাসের

প্রকাশিত: 12 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

‘ইঞ্জিনিয়ারিং’ হলে ফলাফল মেনে না নেওয়ার হুঁশিয়ারি মির্জা আব্বাসের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে, তবে কোনো ধরনের কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ‘মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্রে’ ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের সঙ্গে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। জয়ের ব্যাপারে মির্জা আব্বাস আশাবাদী।

নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের আরও সতর্ক যেন থাকে, সে কথা উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন

এই পোস্টটি শেয়ার করুন: