রাজনীতি

জয়ী হলে মিছিল-স্লোগান নয়, সবাই সেজদায় পড়ব : জামায়াত আমির

প্রকাশিত: 12 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

জয়ী হলে মিছিল-স্লোগান নয়, সবাই সেজদায় পড়ব : জামায়াত আমির

সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এখন ভোট গণনার প্রতীক্ষা।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, নির্বাচনে তাদের জয়ী হলে নেতাকর্মীরা মিছিল-স্লোগান বা উচ্ছ্বাস প্রকাশ করবেন না। এর পরিবর্তে তারা সেজদায় পড়ে আল্লাহর শোকর আদায় করবেন।

ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার দিকে ফেসবুকে এক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, মহান রাব্বুল ইজ্জত একান্ত মেহেরবানিতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয় আমরা সবাই সেজদায় পড়ব। মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করবো এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করব।

আরটিভি/এসকে

এই পোস্টটি শেয়ার করুন: