রাজনীতি

মানুষের কাছে আমার ভালোবাসার ঋণ অনেক বেড়ে গেছে: রুমিন ফারহানা

প্রকাশিত: 13 Feb, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

মানুষের কাছে আমার ভালোবাসার ঋণ অনেক বেড়ে গেছে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, এ জয়ে মানুষের ভালোবাসা অনেক বড় ঋণ। তাদের কাছে ঋণ অনেক বেড়ে গেছে, আমাকে ঋণটা পরিশোধ করতে হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জয়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, কাজ না করলে আমার নিজের জন্য ক্ষতিকর। নিজেকে টিকে থাকতে হলে কাজ করতেই হবে, এর বাইরে আমার আর কোনো অপশন নেই।

বিএনপিতে পুনরায় আমন্ত্রণ জানালে কী করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আগে বিএনপি আমন্ত্রণ জানাক, তারপর এ বিষয়ে দেখা যাবে বলেও মন্তব্য করেন রুমিন ফারহানা। বলেন, নির্বাচনে দল, ব্যক্তি যারাই ভালো ফলাফল করেছে, তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকবে। প্রত্যেকেই তার অবস্থান থেকে তার শপথ অনুযায়ী তার দায়িত্ব এবং কর্তব্য, সেটা তারা পালন করবেন।

তিনি আরও বলেন, অভিমান শব্দটি অত্যন্ত দামী। এটা ভীষণ আপন মানুষ ছাড়া অভিমান হয় না। দলের আন্দোলন, সংগ্রাম ও ভোটের অধিকারে শরিক ছিলাম। কিন্তু দলের ১৮ মাসের কার্যক্রমও দেখেছি। এখন রাজনীতি আমার, দলের রাজনীতি দলের। ৫ আগস্টের পর থেকে আমি প্রতি সপ্তাহে অন্তত ৪–৫ দিন এলাকায় থাকতাম। এই প্রস্তুতি অনেক আগের, এটা আমার নেতাকর্মীদের প্রস্তুতি। এই জয়টা আমার না, এই জয়টা আমার ভোটারের।

/এসআইএন

মন্তব্য করুন

এই পোস্টটি শেয়ার করুন: