স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রী আকস্মিক হাসপাতালে পরিদর্শন, ডাক্তারদের অনুপস্থিতি দুঃখজনক

প্রকাশিত: 07 Mar, 2026

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

স্বাস্থ্যমন্ত্রী আকস্মিক হাসপাতালে পরিদর্শন, ডাক্তারদের অনুপস্থিতি দুঃখজনক

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল সরকারি হাসপাতালগুলোতে ডাক্তারদের উপস্থিতি পর্যবেক্ষণের জন্য নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় তিনি হাসপাতালটি পরিদর্শনে যান।

এ সময় মন্ত্রী জরুরি বিভাগ, রোগীর ওয়ার্ড এবং ডাক্তারদের চেম্বারগুলো পরিদর্শন করেন। তবে, তিনি হতবাক হন যখন হাসপাতালের অধিকাংশ ডাক্তারকে অনুপস্থিত পান। মন্ত্রী সেখানে ১ ঘণ্টা অবস্থান করলেও ডাক্তারদের সঠিক সময়ে উপস্থিতি না পাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

এর আগে ৫ মার্চ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাক্তারদের সময়মতো উপস্থিতি নিয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি মন্ত্রীর নজরে আসে। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আতিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

এই পোস্টটি শেয়ার করুন: