শিক্ষা
তিন বছর পর রমজানে আবারও পাঁচ জুমা পালিত হচ্ছে
প্রকাশিত: 20 Mar, 2026
ফন্ট সাইজ:
তিন বছর পর বাংলাদেশসহ কয়েকটি দেশে রমজান মাসে পাঁচটি জুমা পালনের সুযোগ মিলেছে। সাধারণত রমজানে চারটি জুমা পড়লেও কোনো কোনো বছরে এই সংখ্যা পাঁচে পৌঁছায়, যা মুসলিমদের কাছে বাড়তি গুরুত্ব বহন করে।
চলতি বছরে রমজানের দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারি ছিল প্রথম জুমা। এরপর ২৭ ফেব্রুয়ারি, ৬ মার্চ ও ১৩ মার্চ যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ জুমা পালিত হয়েছে। আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে পঞ্চম জুমা, যা ‘জুমাতুল বিদা’ হিসেবে পরিচিত।
এর আগে ২০২৩ সালের রমজানেও পাঁচটি জুমা পড়েছিল। সে বছর রমজান শুরু হয়েছিল জুমার দিন দিয়ে, এরপর ধারাবাহিকভাবে আরও চারটি শুক্রবার আসে।
এদিকে দেশের আকাশে আজ কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। সে অনুযায়ী, আগামী শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।