হরমুজ প্রণালিতে ‘অদৃশ্য টোল’ আদায় করছে আইআরজিসি
প্রকাশিত: 05 Apr, 2026
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিতে এখন ইরানের কঠোর আধিপত্য। তেহরানের পক্ষ থেকে এক ধরনের টোলবুথ বা অদৃশ্য শুল্ক ব্যবস্থা চালু করার খবর পাওয়া গেছে, যা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
হরমুজ প্রণালি জলপথ দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচলের ক্ষেত্রে জাহাজটিতে হতে হচ্ছে ইরানের বা ইরানের কোনো মিত্র দেশের । গোয়েন্দা সূত্রে জানা গেছে, অনেক জাহাজকে নিরাপদে পার হওয়ার বিনিময়ে চীনা মুদ্রা ইউয়ান অথবা ক্রিপ্টোকারেন্সিতে বড় অঙ্কের ফি দিতে হচ্ছে ইরানকে।
এই প্রক্রিয়ায় জাহাজ মালিকদের আইআরজিসি-র কাছে মালিকানা ও ক্রুসহ যাবতীয় সংবেদনশীল তথ্য জমা দিতে হয় এবং ইসরায়েল বা আমেরিকার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা না থাকলে তবেই টহল জাহাজের সহায়তা পাওয়া যায়। এই সেবার বিনিময়ে ইরান ব্যারেলপ্রতি ১ ডলার পর্যন্ত টোল আদায় করছে, যা আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা অবৈধ বললেও ইরান একে আত্মরক্ষার অধিকার হিসেবে দাবি করছে।
ড্রোন হামলা ও বিমা খরচের ভয়ে অনেক কোম্পানি পাকিস্তানের পতাকার নিচে আসার কথা ভাবলেও পশ্চিমা নিষেধাজ্ঞা কারণে আইনি জটিলতায় বাড়ছে। ট্রাম্পের যুদ্ধ বন্ধের আশ্বাসের মাঝেও হরমুজ প্রণালির এই অস্থিরতা ও ইরানের সম্ভাব্য অতর্কিত হামলা বিশ্ব অর্থনীতির জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।