রাজনীতি

ঠাকুরগাঁও বিএনপির পেশাজীবী সমাবেশ স্থগিত

প্রকাশিত: 19 Dec, 2025

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও বিএনপির পেশাজীবী সমাবেশ স্থগিত

দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় বসবাসরত ঠাকুরগাঁও জেলার পেশাজীবীদের নিয়ে আয়োজিত ‘পেশাজীবী সমাবেশ’ স্থগিত ঘোষণা করা হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে এক জরুরি বার্তায় এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর সংসদ ভবন এলাকায় সেচ ভবন মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছিলেন।

আয়োজক কমিটির একজন সদস্য জানান, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং জনগণের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের কোনো জমায়েত অনুষ্ঠান করা সমীচীন হবে না বলে তারা মনে করছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আয়োজক কমিটিকে বর্তমান পরিস্থিতিতে অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তিনি ঠাকুরগাঁওয়ের পেশাজীবীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে সুবিধাজনক সময়ে সবার সাথে মিলিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরিস্থিতির উন্নতি হলে এবং পরিবেশ অনুকূলে থাকলে নতুন তারিখ ও সময় ঘোষণা করা হবে। নতুন সময়সূচি সম্পর্কে সকল আমন্ত্রিত অতিথি ও পেশাজীবীদের যথাসময়ে ই-মেইল, এসএমএস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে অবহিত করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন: