রাজনীতি
বিএনপির দুই কর্মসূচি স্থগিত
প্রকাশিত: 19 Dec, 2025
ফন্ট সাইজ:
<p>দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুই কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। আজ শুক্রবার বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি স্থগিত করা হয়েছে।</p>
<p>এ ছাড়া বিকেল ৪টায় কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচিও আপাতত স্থগিত রাখা হয়েছে।</p>
<p>এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, &lsquo;পূর্বঘোষিত দুটি কর্মসূচি স্থগিত এবং রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে।&rsquo;</p>