রাজনীতি

হাদির জানাজায় অংশ নিতে জামায়াত আমির লন্ডন থেকে ঢাকায়

প্রকাশিত: 20 Dec, 2025

ফন্ট সাইজ:
বাপ্পি
বাপ্পি

জেলা প্রতিনিধি

হাদির জানাজায় অংশ নিতে জামায়াত আমির লন্ডন থেকে ঢাকায়

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে ঢাকায় এসে পৌঁছেছেন। তিনি শনিবার সকালে বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে গিয়ে হাদির মরদেহ দেখেন।

এ সময় তার সঙ্গে সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইনসহ অনেকে উপস্থিত ছিলেন। জামায়াত আমির ফেসবুক পোস্টে লিখেছেন, তিনি হাদির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং সবাইকে জানাজায় দল-মতের ঊর্ধ্বে উঠে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। শনিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মর্গে আনা হয়। এ সময় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। হাদির স্বজন, সহযোদ্ধা ও সহকর্মীরাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন: